প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বরেণ্য ব্যক্তিদের আমন্ত্রণ জানায় ফিফা। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ফিফার অধিভুক্ত সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও আমন্ত্রণ দেওয়া হয়ে থাকে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজতেকা স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন, যা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচের ভেন্যু।
১৯৩০ সাল থেকে বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। মেক্সিকো দুইবার ১৯৭০ ও ’৮৬ বিশ্বকাপে স্বাগতিক ছিল। আজ ৪০ বছর পর আবার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মেক্সিকোতে।
এবার মেক্সিকো ছাড়াও আমেরিকা এবং কানাডা স্বাগতিক হিসেবে রয়েছে। মেক্সিকোতে অনুষ্ঠিত গত দুটি বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আজতেকা স্টেডিয়ামে হয়েছে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও সেই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। আজতেকা স্টেডিয়াম একমাত্র স্থান যেখানে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে।
স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে উপস্থিত হয়ে বাফুফে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন।
বিশ্বকাপ চলাকালীন সারা বিশ্বে ঘরোয়া ফুটবলের কার্যক্রম কিছুটা সীমিত হয়ে থাকে। হামজা-ঋতুপর্ণাদের আন্তর্জাতিক ম্যাচ এবং ঘরোয়া ফুটবল নিয়ে বাফুফে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে। জুন-জুলাই মাসে দলবদল ছাড়া তেমন কোনো কর্মসূচি থাকে না। তাই বাফুফে সভাপতি আজ মেক্সিকো সিটিতে এবং পরবর্তীতে গুয়াদেলাজারাতে আরেকটি ম্যাচ দেখবেন।
সাধারণ সম্পাদক অবশ্য আগামী সপ্তাহেই দেশে ফিরে আসবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন