প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার নলছিটি থানা এবং ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কোর্ট পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) পরিদর্শনের উদ্দেশ্যে নলছিটি থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানায় উপস্থিত হয়ে ডিআইজি আইনশৃঙ্খলার গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টারসমূহ মনোযোগের সাথে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি এলাকাভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বিধান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ও ফোর্সের প্রতি প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
এরপর তিনি থানার পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিগত ও পেশাগত কল্যাণের বিষয়ে বিশদ খোঁজখবর নেন।
নলছিটি থানা পরিদর্শন শেষে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশের কার্যক্রম তদারকিতে যান। আদালত প্রাঙ্গণে পৌঁছালে পুলিশ ফোর্সের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে এবং তিনি সালাম গ্রহণ করেন। সেখানে তিনি কোর্ট পুলিশের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে নানাবিধ দিক-নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ঝালকাঠি জেলার পুলিশ সুপার, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন