প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাত্র দুই বছর বয়সে মা-বাবার বিচ্ছেদের পর জীবনটা অন্যরকম হতে পারতো মোঃ আহাদের। মায়ের পুনর্বাসনের পর তার আশ্রয় হয় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত গ্রামে, বৃদ্ধ নানা-নানির কোলে। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই আশ্রয়দাতাদের জীবনের একমাত্র অবলম্বন ১৮ বছরের তরুণ আহাদ।
প্রতিবন্ধী নানা ও মানুষের বাড়ি বাড়ি কাজ করা নানির আদরে বড় হওয়া আহাদের কাঁধে এখন পুরো সংসারের ভার। বয়স এবং জটিল অসুস্থতার কারণে নানা-নানি এখন আর কোনো কাজ করতে পারেন না। বেঁচে থাকার তাগিদে এবং বৃদ্ধদের মুখে দুবেলা ভাত তুলে দিতে আহাদ এখন মানুষের দ্বারে দ্বারে দিনমজুরি ও কায়িক পরিশ্রম করছেন। দীর্ঘদিন ধরে বাবাও কোনো যোগাযোগ রাখেননি বা খোঁজখবর নেননি।
দিনমজুরির অনিশ্চিত আয়ে অসুস্থ নানার ওষুধ আর তিনজনের খাবার জোগাড় করা প্রতিদিনের এক কঠোর সংগ্রামে পরিণত হয়েছে। আহাদ জানান, তাকে যদি একটি ভ্যান গাড়ি কিনে দেওয়া হয় বা সাহায্য করা হয়, তবে তিনি ভ্যান চালিয়ে স্বাবলম্বী হতে পারবেন এবং সুন্দরভাবে নানা-নানিকে নিয়ে সংসার চালাতে পারবেন।
আহাদ সমাজের বিত্তবান ব্যক্তি, জেলা প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কাছে একটি ভ্যান গাড়ির সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
আপনার সামান্য সহায়তায় ঘুচে যেতে পারে একটি পরিবারের অনাহার ও অনিশ্চয়তা। অসহায় এই তরুণ ও তার বৃদ্ধ পরিবারের পাশে দাঁড়াতে হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
ঠিকানা: গ্রাম: পুরোহিত, ইউনিয়ন: রসুলপুর, উপজেলা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ।
বিকাশ নাম্বার 01718-407954
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন