প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী ৩ নম্বর ধনতলা ইউনিয়নের বড়পোখরা জামে মসজিদে টিউবওয়েল উপহার দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখা। ফাউন্ডেশনের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় মসজিদের মুসল্লিদের পানির সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে টিউবওয়েলটি হস্তান্তর করা হয়। এ সময় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, ঠাকুরগাঁও শাখার আহ্বায়ক মোঃ জিয়াউর রহমান, সদস্য সচিব রাসেল রানা মেহেদী এবং মোঃ তোফাজুল ইসলাম মুন্নাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মসজিদে মুসল্লিদের অজুসহ দৈনন্দিন ব্যবহারের জন্য পানির প্রয়োজন ছিল। টিউবওয়েল স্থাপনের ফলে মসজিদে আগত মুসল্লিদের পানির সংকট অনেকটাই দূর হবে। সামাজিক ও মানবিক উদ্যোগ হিসেবে ফাউন্ডেশনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন তারা।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ কার্যক্রমে যারা আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি তাদের জন্য দোয়া কামনা করে বলা হয়, আল্লাহ তাআলা যেন তাদের দান ও সহযোগিতা কবুল করেন, রিজিকে বরকত দান করেন এবং এ মহৎ কাজকে সদকায়ে জারিয়ার উসিলা হিসেবে কবুল করেন। একই সঙ্গে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সকল সদস্যকে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন