প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ কাটতেই, বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনার কারণে মো. আলাউদ্দিন (৪৫) নামে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৬ আগস্ট ইয়ার্ডে কাজ করার সময় তিনি আহত হয়েছিলেন। নিহত শ্রমিক আলাউদ্দিন সীতাকুণ্ডের কুমিরা এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় গত ১৬ আগস্ট ভারি লোহার আঘাতে গুরুতর আহত হন আলাউদ্দিন। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার পরে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়। এক সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করার পর রবিবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মাহিনুল ইসলাম বলেন, ‘বারাকার ইয়ার্ডে কাজ করার সময় আহত আলাউদ্দিন এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে তার মৃত্যুর খবর শুনেছি। এই বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন