প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাকা রাস্তার ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, যেখানে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়া পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর হঠাৎ করে কেউ বা কারা আগুন জ্বালিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পালিয়ে যায়। প্রথমে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার খবর পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে অবহিত করেন, যারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান এবং এসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থল থেকে পিস্তল ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে নলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন। সকাল থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থানা প্রশাসন কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন