প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন।
দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের এলাকা রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় পরিদর্শন করেন রাষ্ট্রদূত। এটি তার তিন দিনের সফরের প্রথম দিনে ছিল, যেখানে তিনি নীলফামারীর ডিমলার এলাকায় তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্পের কার্যক্রম সরেজমিনে দেখেন।
এ সময় রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
তিস্তা নদীর বর্তমান অবস্থা, নাব্যসংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত সংক্ষিপ্ত আলোচনা করেন। সভায় তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টরা রাষ্ট্রদূতকে অবহিত করেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
সফরসূচির অংশ হিসেবে, এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত আধুনিক ও স্বাস্থ্যসম্মত দুধ উৎপাদনকারী দুগ্ধ খামার ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন। তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউসের উদ্দেশে রওনা হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন