প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত মাদ্রাসায় ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণি এবং ২০২৪ শিক্ষাবর্ষে দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে দুটি পৃথক আদেশে এ বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ফি (বিলম্বসহ ফি) আগামী ২২ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। তথ্য (ই-এসআইএফ) এন্ট্রির জন্য সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর। ফি জমা দেওয়ার পরেই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উল্লিখিত তারিখের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া, অন্য বোর্ড থেকে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও ওই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন