প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে নতুনভাবে জুতা খুলে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। এই নিয়মটি প্রায় এক সপ্তাহ ধরে কার্যকর রয়েছে এবং এটি নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয় জনগণের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস জানান, "শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। সবার ভালোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, "জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক, বিষয়টি এমন নয়।"
নতুন নিয়মটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা কয়েকজন। সেবাগ্রহীতা নাজমা বেগম জানান, "এ ধরনের নিয়ম তিনি কোথাও দেখেননি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তাকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।"
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম মন্তব্য করেন, "সরকারি অফিসে জুতা খুলে প্রবেশের বিষয়টি আজগুবি। এ ক্ষেত্রে কার্যকর ও যুক্তিসংগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।"
হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন এ বিষয়ে বলেন, "বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন