প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহিবুল্লাহ মুবিন, যিনি মুবিন মাঝি (৩০) নামে পরিচিত, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী মামলায় আদালতের নির্দেশে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে তিনি মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত অবস্থায় মুবিন প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছে চলে আসেন। চলন্ত অবস্থায় কালো গ্লাসের জানালার দিকে হাত উঁচিয়ে সালামও দেন তিনি।তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
আটকের পর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানান, মুবিনের দেহতল্লাশি করা হলেও তেমন কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ রহস্যজনক ছিল। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পর্ক থাকার তথ্যও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির পুত্র। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।পুলিশ জানিয়েছে, তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন