প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি প্রকাশ করা হয়েছে।
দলটির পক্ষ থেকে রাতে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় এই বিষয়ে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, কমিটির আহ্বায়ক হিসেবে মো. মাহিন সরকারকে নিযুক্ত করা হয়েছে। সদস্যসচিব পদে আছেন জোবাইরুল হাসান আরিফ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন মহিউদ্দিন রনি।
পূর্ণাঙ্গ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এনসিপি সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক শক্তির মূল কাজ হবে দুর্যোগ ও সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা করা, ত্রাণ বিতরণ এবং সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে সহযোগিতা করা।
এছাড়াও, সংগঠনটি দলের রাজনৈতিক কর্মসূচি পালন, জনসভা সফল করা ও দলীয় আদর্শ প্রচারের কাজে অংশ নেবে। সংগঠনটির রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার পরিকল্পনাও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন