প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি মন্তব্য করেছেন যে, প্রতিবেশী একটি রাষ্ট্র পরিকল্পিতভাবে আমাদের দেশে মাদক প্রবাহিত করছে, যাতে বাংলাদেশের জনগণ মেধা ভিত্তিক জাতি গঠন করতে না পারে। তিনি উল্লেখ করেন, "এই দেশটা আমাদের সবার। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।" তিনি সতর্ক করেন যে, যদি আমরা মাদক সম্পর্কে সচেতন না হই, তাহলে মাদক প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারব না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডেঙ্গু ও মাদক প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি গুম খুন এমন কোন জঘন্য কাজ নেই যা তিনি করেননি।" তিনি প্রশ্ন তোলেন, "যাদেরকে বাংলাদেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে তারা আবার কীভাবে দেশে ফিরবে? তাদের বিন্দুমাত্র অনুপ্রবেশ নেই। এরা গণতন্ত্রের শত্রু, দেশের শত্রু।" তিনি সবাইকে আহ্বান জানান, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এবং ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন