প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তরুণদের জন্য অনলাইন জুয়ার ক্ষতিকর দিক ও এর ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সচেতনতামূলক ভিডিওতে তিনি তরুণদের অনলাইন বেটিংয়ের প্রলোভনে না জড়ানোর জন্য আহ্বান জানান। ভিডিওটি প্রকাশের পর, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।
ভিডিওতে চমক একটি যুবকের ঘটনা তুলে ধরেন। শিহাব নামের ওই যুবক সহজে অর্থ উপার্জনের আশায় মাত্র এক হাজার টাকা দিয়ে বেটিং শুরু করেছিলেন। পরে হারানো টাকা ফেরত পাওয়ার আশায় তিনি স্বজনদের কাছ থেকে ধার নিয়ে খেলতে থাকেন। একপর্যায়ে তার মোট ১০ লাখ টাকা হারিয়ে যায় বলে ভিডিওতে জানানো হয়।
চমক আরও জানান, দেশে বর্তমানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের তথ্যও ভিডিওতে তুলে ধরেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, জুয়া শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং এর প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজের ওপরও পড়ে। দীর্ঘমেয়াদে এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এছাড়া, সামান্য অর্থের বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণা না চালাতে তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের প্রতিও আহ্বান জানান চমক। তরুণদের সহজে অর্থ উপার্জনের পথ হিসেবে জুয়াকে বেছে না নিয়ে নিজেদের কাজ ও দক্ষতার ওপর নির্ভর করার পরামর্শ দেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর অনেকেই চমকের উদ্যোগের প্রশংসা করছেন। তাদের মতে, বেটিংয়ের প্রচারণার বিপরীতে এ ধরনের সচেতনতামূলক বার্তা তরুণদের অনলাইন জুয়ার ক্ষতি সম্পর্কে সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন