প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির বসতঘরে অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণে পুরো ঘরটি পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) রাতে সোয়া ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামে বাবুলের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল এবং তার বোন সুমির বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাদের একাধিকবার সতর্ক করলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেননি। এর ফলে ক্ষোভের জের ধরে বুধবার রাতে যুবকরা বাবুলের বাড়িতে হামলা চালিয়ে তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে পুরো বসতঘর বিনষ্ট হয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে বাবুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কিছু বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন জাহেদ জানিয়েছেন, বুধবার রাতে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ চলাকালীন কৃষ্ণরামপুর গ্রামের কিছু যুবক রাস্তায় আড্ডা দিচ্ছিলেন। এমন সময়ে ডিবি পুলিশ তাদের লাঠিচার্জ করে। পরে ওই যুবকেরা বাবুলের বাড়িতে যায়। সেখান গিয়ে তারা বাবুলের মাদক ব্যবসার জন্য এলাকায় পুলিশ আসার জন্য তাকে দুষতে শুরু করে। যুবকদের মাঝে আরও অভিযোগ ছিল যে, তারা বিভিন্ন সময় নাজেহাল হতে বাধ্য হচ্ছেন। এক পর্যায়ে সেই ক্ষোভের বশবর্তী হয়ে তারা বাবুলের বসতঘরে আগুন ধরিয়ে দেন।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত তারা কোন অভিযোগ দায়ের করেননি। স্থানীয়দের ভাষ্যমতে, বাবুল ও তার বোন সুমি এলাকায় মাদক ব্যবসা নিয়ে কাজ করতেন। এই অভিযোগের ফলে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বসতঘরে আগুন দিয়েছে বলেও জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন