প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রশান্ত মহাসাগরের একটি শক্তিশালী ঝড়, টাইফুন ‘চামপি’, তাইওয়ানের দিকে অগ্রসর হওয়ায় ভূমি সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, অতিপ্রবল এই টাইফুনের কেন্দ্রস্থলের কাছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রয়েছে। ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং এটি উত্তর দিকে মোড় নিয়ে চীনের উপকূল হয়ে জাপানের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়ের ব্যাসার্ধ বৃদ্ধি পেয়ে প্রায় ৩২০ কিলোমিটারে পৌঁছানোর কারণে তাইওয়ানের অধিকাংশ এলাকা এর আওতাধীন হয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলে ছয় মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ এবং পাহাড়ি অঞ্চলে এক মিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লাই চিং জনগণকে পাহাড়ি বা উপকূলীয় এলাকা এড়িয়ে চলার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার প্রধানত অভ্যন্তরীণ রুটের ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এখনো কোনো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া, তাইওয়ানের কাছাকাছি জাপানি দ্বীপগুলোতেও টাইফুনটির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জাপানের ইনহাবিটেড দ্বীপ ইয়োনাগুনিতে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাপানি বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ এবং স্কিমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে একশর বেশি ফ্লাইট বাতিল করেছে, যার ফলে এগারো হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে।
এছাড়া, তাইওয়ান সংলগ্ন জাপানি দ্বীপগুলোতে চলমান প্রায় ৫৬ হাজার সেনার অংশগ্রহণে অনুষ্ঠিত দুই বছর মেয়াদী ‘কিন সোর্ড’ নামক যুক্তরাষ্ট্র-জাপান যৌথ সামরিক মহড়াও এই দুর্যোগের কারণে প্রতিদিনের পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন