প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেন। অনুষ্ঠানে ব্যবসা, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার সুযোগ পান যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরাও, যারা কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন।
বুধবার (১৪ অক্টোবর) শেরিফ অ্যাডভাইজরি কাউন্সিলের আয়োজনে এবং আনন্দ মেলার পৃষ্ঠপোষকতায় এই মতবিনিময় ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং রাষ্ট্রদূতও তাদের প্রশ্নের উত্তর দেন। পুরো অনুষ্ঠানটি শেরিফ অ্যাডভাইজরি কাউন্সিলের পক্ষ থেকে উপস্থাপনা করেন জিয়া শাওন।
অনুষ্ঠানে সিনেরী টিউরিয়েলের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন করেন এবং রাষ্ট্রদূত তাদের প্রশ্নের উত্তর দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। বরং আলোচনার মূল বিষয় ছিল ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত নানা প্রশ্ন ও সম্ভাবনা।
অনুষ্ঠান শেষে আনন্দ মেলা লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসট্রেনসেনকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন