প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রশিদ খান মারা গেছেন। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৯ বছর।
গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
আবদুর রশিদ খানের মৃত্যুতে পাওয়ার গ্রিড পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় উল্লেখ করা হয়েছে যে, তার মৃত্যু দেশের বিদ্যুৎ খাতে একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ প্রকৌশলীকে হারানোর সমার্থক।
শোকবার্তায় জানানো হয়েছে, দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে আবদুর রশিদ খান সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। বিদ্যুৎ খাতে তার অবদান ও স্মৃতি পাওয়ার গ্রিড পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আবদুর রশিদ খান ১৯৬৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯২ সালে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) সহকারী প্রকৌশলী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। পরে ২০০০ সালের ৭ জুন পাওয়ার গ্রিডে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালন শেষে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পাওয়ার গ্রিড পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন