প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত ও আওয়ামী লীগের পুরনো প্রেম আবারও জাগ্রত হয়েছে।
শুক্রবার ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের প্রসঙ্গে রাশেদ খান বলেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে জনগণের ধারণা পরিষ্কার। যদি নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তবে তা জামায়াত ও এনসিপির পক্ষ থেকেই হয়েছে। সাধারণ জনগণ বিশ্বাস করে না যে তারা প্রকৃত ভোটের মাধ্যমে সংসদে গিয়েছে।
এ সময় জেলা বিএনপি সভাপতি জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা রনসহ ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন