প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে পাকিস্তানের বিভিন্ন পর্যটন ও ভ্রমণ প্রতিষ্ঠান তাদের দেশের বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনা তুলে ধরছে। আজ থেকে শুরু হওয়া এ মেলা ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি দুই দেশকে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করেন।
মেলায় তিনি পাকিস্তান প্যাভিলিয়নের উদ্বোধন করেন এবং দেশটির বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণগুলো ঘুরে দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান।
মেলায় অংশগ্রহণকারী পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো দেশটির মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় খাবার এবং চিকিৎসা পর্যটনসেবার সুযোগ তুলে ধরছে।
এছাড়া, মেলায় পাকিস্তানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দুই দেশের মধ্যে পর্যটন-সংশ্লিষ্ট বিনিময় বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন