প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ রুট লক্ষ্যবস্তু হবে, যদি ম্যারকিন আগ্রাসন চলতে থাকে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি ‘হয় সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’
এই মন্তব্যকে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক জাহাজ চলাচলের রুট, তেল-গ্যাস পরিবহন ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে। যদিও আইআরজিসি নির্দিষ্ট কোনো দেশ, স্থাপনা বা রুটের নাম উল্লেখ করেনি।
তবে এমন হুঁশিয়ারি কার্যকর হলে পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার আশঙ্কা বিদ্যমান।
আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনও মিত্র দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন