প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে চলছে নিষিদ্ধ চায়না জাল দিয়ে মাছ ধরার এক মহোৎসব। নদনদী, খালবিল ও ডোবা জলাশয়ে পানি বাড়ার সাথে সাথে শতশত চায়না জালে ছেয়ে গেছে।
চায়না জালকে একটি ফিক্সড ইঞ্জিন বলা হয়। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে। বিশেষ করে দেশীয় প্রজাতির মাছগুলো বেশি আটকা পড়ে এই চায়না জালে। এটি জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। চায়না জাল খাল-বিল, জলাশয়, ডোবা ও নদীতে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালবিলে সারিবাঁধা প্রতিটি চায়না জালের মধ্যে রেণু পোনা থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাছই আটকা পড়ছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত বছর সামান্য কিছু দেশীয় মাছ বাজারে দেখা যেতো কিন্তু এবছর বর্ষা শুরুর সাথে সাথে সব মাছ চায়না জাল দিয়ে ধরা হচ্ছে। তারা আশঙ্কা করছেন, এভাবে ছোট বড় সব ধরনের মাছ ধরা হলে ভবিষ্যতে দেশীয় মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
বিশিষ্টজনেদের মতে, শুধু খাল-বিলের চায়না জাল ধংস করালেই হবেনা, বরং আগে বিক্রেতাদের আইনের আওতায় আনতে হবে, তাহলেই এর ব্যবহার অনেকাংশেই কমে যাবে।
এবছর উপজেলার হাওদা বিলে অভিযান পরিচালনা করা হলেও আর কোথাও বিশেষ কোনো অভিযান পরিলক্ষিত হয়নি। স্থানীয় লোকজন জানাচ্ছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি, যার ফলে উপজেলার চারিদিকে চায়না জালে সয়লাব হয়ে পড়েছে। বিশেষ করে কাকরাইদ হয়ে ধলঘাটে বংশাই নদীতে মিশে যাওয়া গুজাখালে শতশত চায়না জাল রয়েছে। একেক জনের ৪টি থেকে ৮টি পর্যন্ত চায়না জাল রয়েছে। এছাড়াও থলথাট হতে টিকরী পর্যন্ত বংশাই নদীর দুপারে প্রায় কয়েকশো জাল রয়েছে। বিশেষ করে গঙ্গাহরী গ্রামের তুলাচাপড়া বিল, আকাশী ভান্ডারগাতী রোডের মাঝখানের জলাশয়, কুড়ালিয়া গ্রামের গাবা চড়া, কুড়ালিয়া আটাপাড়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালে এবং পৌর শহরের পুন্ডুরা কুমুরিয়া বিলে প্রচুর চায়না জাল রয়েছে। বিশিষ্টজনেরা বলছেন, খুব দ্রুত সময়ের মধ্যে এই চায়না জাল ধংস করতে না পারলে ভবিষ্যতে সব ধরনের দেশীয় মাছের বিলুপ্তি ঘটবে। এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান এর সাথে কথা বললে তিনি জানান, পর্যায়ক্রমে সকল জলাশয়ে অভিযান পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন