প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বায়ার্ন মিউনিখে চোটাক্রান্ত ফুটবলারদের তালিকা আরও দীর্ঘ হয়েছে। শনিবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত ২-২ গোলে ড্র ম্যাচে দলের দুই তারকা ইসমাইল সাইবারি ও সার্জ জিনাব্রি চোট পেয়েছেন।
রোববার বায়ার্ন মিউনিখ একটি বিবৃতির মাধ্যমে জানায়, দুজনকেই অনির্দিষ্টকালের জন্য হারাতে হচ্ছে। মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারির ডান গোড়ালি মচকে যায় এবং পরীক্ষায় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঘটনার পর তাকে ক্রাচে ভর দিয়ে স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়।
সাইবারি মাঠ ছাড়ার দুই মিনিট পর বদলি হন জিনাব্রি। বায়ার্ন জানায়, জার্মান উইঙ্গারের বাম উরুর পেছনের অংশে পেশিতে চোট লেগেছে।
এছাড়া, ম্যাচের শেষ দিকে ফরাসি প্লেমেকার মাইকেল অলিসেও চোটে পড়েছেন, যার চোটটিও পেশিসংক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানায়, "সাইবারি ও জিনাব্রি আপাতত এফসি বায়ার্নের হয়ে খেলতে পারবেন না। সাইবারির ডান গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার সফল অস্ত্রোপচার হয়েছে। অন্যদিকে জিনাব্রির বাম উরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে।"
এই নতুন চোটগুলো বায়ার্ন মিউনিখের জন্য একটি বড় ধাক্কা হিসেবে এসেছে, কারণ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ইতোমধ্যেই বেশ কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস সমস্যা নিয়ে জার্মান ক্লাবটি ভুগছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন