প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাসেল বেপারী এবং জুয়েল বেপারী নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানার পুলিশ। তাদের কাছে দুটি দেশি পাইপগান এবং ধারালো অস্ত্র পাওয়া গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মৃত জহির আলী ব্যাপারীর ছেলে রাসেল বেপারী এবং রাসেল ব্যাপারীর ছেলে জুয়েল বেপারী।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে বলে পুলিশকে তথ্য দেওয়া হয়। সেই অনুযায়ী, ডিউটি করাকালে রূপগঞ্জ থানার একটি পুলিশ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে দুটি দেশি তৈরি পাইপগান, দুটি চাপাতি এবং একটি রামদা সহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন