প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে দেশে ফিরে আসা উগান্ডার নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত ইবোলা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
রোববার উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে।
ডিআর কঙ্গোতে মে মাসে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে সেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গত ৫০ বছরে আফ্রিকায় এই ভাইরাসের কারণে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
বার্তা সংস্থা এএফপি আদ্দিস আবাবা থেকে এই খবর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে উগান্ডাকে ইবোলামুক্ত ঘোষণা করেছিল। দেশটিতে ২০ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু ঘটে। আক্রান্তদের অধিকাংশই ডিআর কঙ্গো সফর করে ফিরেছিলেন।
ইবোলা ভাইরাস শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত হলে তীব্র রক্তক্ষরণজনিত জ্বর দেখা দেয়। বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ভাইরাসটির নাম ‘বুন্দিবুগিও’ স্ট্রেইন। এই ভাইরাসের জন্য কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।
উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ডিআর কঙ্গো সফরের ইতিহাস রয়েছে, এমন দেশে ফেরা উগান্ডার নাগরিকদের নিজ খরচে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’
মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এনতেব্বে আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থলসীমান্তের সব প্রবেশপথে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সড়ক তল্লাশিচৌকিগুলোতেও স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে।
অক্টোবর মাসে কেনিয়া ও নাইজেরিয়ায় প্রথমবারের মতো ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এ ভাইরাসে দুজনের মৃত্যু ঘটেছে।
নাইজেরিয়ায় প্রথম সংক্রমণ মঙ্গলবার শনাক্ত হয়। আক্রান্ত ওই নারী উগান্ডা থেকে বিমানে রাজধানী আবুজায় এসেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন