প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজা রিফাত হোসেনকে (১২) অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে পরে শ্বাসরোধে হত্যার ঘটনায় চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে পরিণত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের সন্তান। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন।
নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। সে তার মায়ের সঙ্গে দক্ষিণ রূপসীর একটি ভাড়া বাসায় বাস করত। রিফাত স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রোজা রেখে জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রিফাত।
এ সময় তার চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করে। পরে রিফাতের পরিবারের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তবে রিফাতের মা সুফিয়া আক্তার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরে মরদেহ ফেলে রাখা হয়।
ওই রাতেই মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিফাতের মা তার ছেলের মরদেহ শনাক্ত করেন।
হত্যাকাণ্ডের পর মাসুম বিল্লাহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান। সেখানে গিয়ে নেছারাবাদ থানায় আত্মসমর্পণ করেন। পরে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামি মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন