প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়কে এআই মামলার ভয়ে অসুদাপায় অবলম্বন না করার জন্য আহ্বান জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলছেন, নিয়ম না মানলে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার (০২ জুন) সকালে ডিএপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এআই মামলা থেকে বাঁচার জন্য অনেকেই মোটরযানের নাম্বার প্লেট লুকিয়ে, অস্পষ্ট করে বা বিকৃত করে সড়কে চলাচল করছে। সংবাদ সম্মেলনে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, সম্প্রতি এক মোটরসাইকেলের চালক নম্বর প্লেটের শেষ তিন ডিজিট ঢেকে সড়কে চলাচল করেছিলেন। এমন অভিযোগ পাওয়া পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ৭ দিনের চেষ্টা শেষে সেই মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের চালক লাভলু হককে আটক করা হয়। এআই মামলা থেকে বাঁচার জন্য লাভলু এই কৌশলটি নিয়েছিলেন বলেও তিনি জানান। পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলুকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বলেও জানান তিনি। এবিষয়ে এমন কৌশল থেকে বিরত থাকতে চালকদের আহ্বান জানিয়ে আনিছুর রহমান বলেন, নিয়ম মেনে চলুন। না হলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন