প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরায়েলের দাবি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে। এ ধরনের পরিস্থিতিতে, বাংলাদেশ ও পাকিস্তানের ওপর কড়া নজর রেখে চলছে ইসরায়েল।
সম্প্রতি, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার।
বৃহস্পতিবার (১৮ জুন) তার সাক্ষাৎকারের ভিত্তিতে একটি প্রতিবেদন এনডিটিভি প্রকাশ করে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে রিউভেন আজার বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম কড়া নজরদারিতে রেখেছে ইসরায়েল।
এনডিটিভির সিনিয়র এক্সিকিউটিভ এডিটর আদিত্য রাজ কৌলকে দেওয়া ওই সাক্ষাৎকারে পাকিস্তানের কূটনীতিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এক্ষেত্রে শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ।
সাক্ষাৎকারে হামাসকে ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন আজার। তার দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েল।
ভারতে নিযুক্ত এই ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ্য সূত্র থেকে পাওয়া। তবে, এমনও কিছু কার্যক্রম থাকতে পারে, যা জনসমক্ষে আসেনি।
আজার বলেন, আমরা পাকিস্তান ও বাংলাদেশে হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি। অন্যান্য সংগঠনগুলোও ৭ অক্টোবরের হামলাকে অন্যত্র একই ধরনের অভিযান পরিচালনার মডেল হিসেবে দেখার সুযোগ পেতে পারে। এই ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোকে উদ্বেগের মধ্যে রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন