প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংস্কৃতিজন, শিক্ষানুরাগী, গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, নজরুলের সাম্য ও চেতনার বাণী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, একাডেমিক শিক্ষা কর্মকর্তা হালিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সাত্তার বেগ, সমাজসেবা কর্মকর্তা শিবলী জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান ও নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মালেক মিয়া।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নজরুলবর্ষ উপলক্ষে ঘোষিত দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩১ আগস্ট শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন