প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অধিকৃত পশ্চিম তীরে আবারও অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী, যেখানে ফিলিস্তিনিদের বাড়িঘরে ঢুকে পড়া হয়েছে। অভিযানের ফলে বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী তছনছ করা হয়েছে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযানে অন্তত ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনারা, যার মধ্যে একজন নারীও রয়েছেন।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার সূত্রে আলজাজিরা জানিয়েছে, তুলকারেম শহর এবং কাছের বালা এলাকায় অভিযান চালিয়ে ১৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের সময় সেনারা বাড়ির ভেতরের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করেছে।
অন্যদিকে, জেনিনের দক্ষিণে আরাবেহ এলাকায় একটি পৃথক অভিযান পরিচালিত হয়। সেখানে ইসরায়েলি সেনারা রাহাল পরিবারের কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়। এই সময় পরিবারের সদস্যদের মারধর করা হয়, বাড়ির ভেতরে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং নজরদারি ক্যামেরা ভেঙে ফেলা হয়। সেনারা ক্যামেরার ধারণ করা ফুটেজও জব্দ করে। পরে ওই পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলপাই সংগ্রহের সময় ওই পরিবারের কৃষিকাজের সরঞ্জাম চুরি করে নিয়ে যায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরপর তারা ইসরায়েলি বাহিনীকে ডেকে আনে, যার ফলস্বরূপ পরিবারটির বাড়িঘরে অভিযান চালানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন