প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : নাটোর জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
জেলা প্রশাসক অনুষ্ঠানে উল্লেখ করেন, "ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকলে শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা অর্জিত হয়। ফলে পড়াশুনায় মনোনিবেশ করা অনেক সহজ হয়।" তিনি জানান, জেলার সকল পর্যায়ের ক্রীড়াঙ্গনকে সচল করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী সভাপতিত্ব করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এই বছরের প্রতিযোগিতায় দলগত ইভেন্টে কাবাডি ও হ্যান্ডবল এবং একক ইভেন্টে দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দুইদিনের এই প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিজয়ী দল অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ের বিজয়ী দল রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন