প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে মাদক কারবারে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এই ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল বারী, যিনি বদরুল্লাহর পুত্র। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু বহিরাগত যুবক কয়েক দিন ধরে বাকীর মোড় এলাকায় মাদক বিক্রি করছিলেন। শনিবার বিকেলে আব্দুল বারীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর ওই যুবকরা চলে যায়। গভীর রাতে, প্রায় ৫০ জন যুবক এসে আব্দুল বারীকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘পরিবারের সদস্যরা এখনো থানায় মামলা করতে আসেননি। নিহত বারীর মরদেহ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাণ্ড কী নিয়ে হয়েছে। তবে আমিও শুনেছি, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা মামলা দায়ের করলে বোঝা যাবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন