প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে BNP’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম তাকে দেখতে গিয়েছেন। আজ মঙ্গলবার তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পৌঁছান।
এ সময় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম মুশফিকুল ফজল আনসারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তিনি মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার বিষয়েও খোঁজখবর নিয়েছেন। এছাড়া, পরে তিনি চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসা সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি অনুরোধ জানিয়ে ছিলেন।
বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখযোগ্য যে, গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে বুকে ব্যথা অনুভব করার পর মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদরোগ শনাক্ত করা হয়। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন