প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, ৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত আবারও দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে।
রাজশাহী সফরের সময়, স্নাইপার দিয়ে হত্যার হুমকি সম্বলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের ইন্ধন রয়েছে বলে দাবি করেন রাশেদ খান। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের উসকানিতে ওই যুবক এ ধরনের দুঃসাহস দেখিয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবু বকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে রাশেদ খান বলেন, ৯৬ ও ৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জোট করেছিল। বর্তমানে তারা আবারও একত্রিত হয়েছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি আরও বলেন, রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কিনা, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে।
এ সময় জামায়াতের আমিরের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে চলেছেন। তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, সন্ত্রাস করেছেন এবং মিথ্যা কথা বলেছেন। জামায়াতে যোগ দেওয়ার পর কি তিনি মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করেছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত আছে।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের প্রিন্সিপাল মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন