প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নির্দেশে শেওড়াপাড়া মেট্রো রেল থেকে মিরপুর ১০ মেট্রো রেল পিলারে সকল প্রকার পোস্টার ও লিফলেট অপসারণের নির্দেশনা ৭২ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
আজ রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এই কার্যক্রমটি সম্পন্ন করেন।
স্বেচ্ছাসেবক সদস্যরা সকাল ১০ টা থেকে মিরপুর-১০ মেট্রো লের পিলারের পোস্টার ও লিফলেট অপসারণের কাজ শুরু করেন এবং বিকেল নাগাদ শেওড়াপাড়া মেট্রো রেল এলাকায় এসে অপসারণ কার্যক্রম শেষ করেন।
এ সময় মেট্রো লের প্রতিটি পিলার ও আশপাশের এলাকা থেকে সকল ধরনের লিফলেট ও পোস্টার অপসারণ করা হয়।
গতকাল শেওড়াপাড়া মেট্রো রেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মেট্রো রেলের নিচে পিলারের লিফলেট ও পোস্টার ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন