প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় অর্ণব বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার দুপুরের দিকে এটি অন্ধ্র উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যখন ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে, তখন অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
ঝড়টি বর্তমানে আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৮৩০ কিলোমিটার পূর্বে এবং বাপাতলা থেকে ৯১০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে।
আবহবিদদের মতে, সোমবার মধ্যরাতের মধ্যে ‘অর্ণব’ একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মঙ্গলবার এটি আরও শক্তি সঞ্চয় করে ‘অতি তীব্র’ আকার ধারণ করবে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
আঘাত হানার সময় ঝড়ের গতি ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট অংশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। উপকূলের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ঝড়ের গতি আরও বৃদ্ধি পাবে। অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও এই ঘূর্ণিঝড়ের কিছু প্রভাব পড়তে পারে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সূত্র: আনন্দবাজার অনলাইন
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন