প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২ পিস ইয়াবা ও নগদ ৩৮ হাজার টাকাসহ আকলিমা আক্তার (৩২) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার (২৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অর্থাৎ সোমবার (২৯ জুন) রাত দেড়টার দিকে কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বেথইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আকলিমা পৌরসদরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হারুনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আকলিমা ও তার স্বামী হারুন দীর্ঘদিন ধরে কটিয়াদী এলাকায় মাদক ব্যবসার শক্তিশালী একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, স্বামী হারুন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক সরবরাহ করতেন এবং স্ত্রী আকলিমা বাড়িতে বসে খুচরা ও পাইকারি মাদক বিক্রি করতেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আকলিমার বাড়িতে ঝটিকা অভিযান চালায় কটিয়াদী মডেল থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর হারুন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও, তার স্ত্রী আকলিমাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ও ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্য পেয়ে আমরা বেথইর এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকাসহ আকলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।”
ওসি আরও জানান, আকলিমার বিরুদ্ধে নতুন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক হারুনকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে। কটিয়াদীকে মাদক সমস্যা থেকে মুক্ত করতে পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন