প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা শহরের নিকটবর্তী বাটকেখালির একটি পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক স্থানীয় ব্যক্তির সহায়তায় পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুদের মধ্যে রয়েছে - বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের কন্যা ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন (১০) এবং সাদ্দাম হোসেনের পুত্র ও তৃতীয় শ্রেণীর ছাত্র লাবিব (৯)।
স্থানীয়রা জানান, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়ানোর পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় একজন ব্যক্তি। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে পানিতে নেমে হাতড়ে (তল্লাশি) দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাটি মর্মান্তিক।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন