প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের মধ্যে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং সিকদার পাড়া বাজারে এই গোলাগুলির ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজন হলেন, সাবরাং সিকদার পাড়া এলাকার মৌলানা আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং অপরজন সাব্বির আহমদের ছেলে মো. হারুন (৩২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মতে, পূর্বশত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবরাং সিকদার পাড়া বাজারে তোফায়েলের সমর্থকদের সঙ্গে অন্য একটি পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একটি পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাবরাং বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন বলেন, হঠাৎ করে বাজারে পরপর গোলাগুলির শব্দ শুনতে পাই। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সবাই দিক-বিদিক ছুটতে থাকে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. এনামুল হক জানান, দুজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। একজনের কোমরের ডান পাশে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। অপরজনের শরীরে গুলি লাগেনি, তবে লোহার জাতীয় কোনো কিছুর আঘাতে তিনি আহত হয়েছেন। দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সাবরাং বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন