প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আওতায় নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নভোএয়ারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতের অংশীদার প্রতিষ্ঠানে এই সুবিধা পাওয়া যাবে। যাত্রার তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে এসব ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করা সম্ভব হবে।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ জানিয়েছেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন সেবা চালু করতে কাজ করছে নভোএয়ার। নতুন এই কর্মসূচির মাধ্যমে ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।
এর আগে নভোএয়ার দেশের প্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এ কর্মসূচির মাধ্যমে যাত্রীদের জন্য সেবার পরিধি আরও বাড়বে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নভোএয়ারের ওয়েবসাইটে (www.flynovoair.com) অথবা ১৩৬০৩ নম্বরে ফোন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন