প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলাম (২৩) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। তিনি ১২ দিন ধরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় যুবদল নেতা ইসরাফিল শেখ ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান।
শাকিল নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির পুত্র। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলেন। গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে তিনি গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার থেকে বাড়ির দিকে পায়ে হেঁটে ফিরছিলেন।
যখন তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে পৌঁছান, তখন হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে। এরপর তাঁকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। শাকিল মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন, তবে তার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শাকিলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, এই ঘটনার পর ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন শাকিলের পিতা রবিউল মিস্ত্রি। গুরুদাসপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, শাকিলের পিতার দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গণ্য হবে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
শাকিল হত্যার বিচার চেয়ে গুরুদাসপুর পৌর এলাকায় যুবদল ও ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন