প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ওপর সরাসরি নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে, দেশের বাইরে অবস্থানরত তার কনিষ্ঠ পুত্রকে নিশানা করে একটি বিশাল আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থ্রিতে একটি বিশেষ ভিডিও প্রতিবেদন প্রচারিত হয়েছে। ‘হোয়্যার টু কিল ব্যারন ট্রাম্প’ শিরোনামের এই ভিডিওতে ২০ বছর বয়সী ব্যারনের বিভিন্ন গতিবিধি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে তার হত্যার উদ্দেশ্যে এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ভিডিওতে দাবি করা হয়েছে যে, ব্যারন সম্পূর্ণরূপে তাদের নজরদারিতে রয়েছেন। তিনি নিয়মিত নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে এক্সবক্স, ফিফা গেম এবং ডিসকর্ড অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। এর আগে, গত মাসে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করেও একই ধরনের ভিডিও প্রচার করেছে তেহরান। তবে মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্প পরিবারের সকল সদস্য এবং তাদের বাসভবনে সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার ঘোষণা দিয়েছেন, ঠিক সেই সময় এই বিতর্কিত ভিডিওটি সামনে আনা হলো। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পদক্ষেপকে ওয়াশিংটনের সামরিক পরাজয় হিসেবে দাবি করেছে ইরান। এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে দুই দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন