প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এনসিপির আহ্বায়ক এবং রাজারহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে পরিচিত বিশিষ্ট রাজনীতিবিদ জমায়েত হোসেন খোকন চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাজা নামাজে ইমামতি করেন রাজারহাট কেন্দ্রীয় ময়েন মিয়াজী ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ সিদ্দিকী। জানাজায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জমায়েত হোসেন খোকন চৌধুরী স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধি মহলে একটি পরিচিত নাম ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজারহাট উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে রাজারহাটের রাজনৈতিক অঙ্গন, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন