প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গুদামে অভিযান পরিচালনা করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জ চালানবিহীন প্রায় ২৪ হাজার কেজি দেশি ও বিদেশি সুতা জব্দ করেছে। এই সুতাগুলোর আনুমানিক মূল্য ৮২ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ সকাল ৮টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারের হাজী আব্দুল সালাম মার্কেটে অবস্থিত মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের গুদামে তল্লাশি চালায়।
তল্লাশির সময় গুদামে কর চালানবিহীন দেশি ও বিদেশি সুতা পাওয়া যায়। এর মধ্যে দেশীয় সুতা ছিল ১৯ হাজার ৪৬৬ কেজি এবং বিদেশি সুতা ৪ হাজার ৫৫৫ কেজি।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জানায়, প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে এ বিষয়ে ইতোমধ্যে আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন