প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এ কারণে ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কৃষক আলমগীর হোসেন জমিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার লাউক্ষেতের সব গাছের গোড়া কেটে দিয়েছে। বলা যায়, আলমগীর হোসেন গোকুলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন বলেন, সকালে জমিতে এসে দেখি আমার সব লাউগাছের গোড়া কেটে দেওয়া হয়েছে। একদিন পরপর ৪ থেকে ৫ হাজার টাকার লাউ বিক্রি করতাম। কিন্তু এখন দুর্বৃত্তরা সব শেষ করে দিয়েছে। উল্লেখ্য, গত বছরও একই জমির লাউগাছ কেটে দেওয়া হয়েছিল। এবারও আবার একই ঘটনা ঘটেছে।
প্রতিবেশী আব্দুল মালেক বলেন, গত বছরও এই জমির লাউক্ষেত কেটে দেওয়া হয়েছিল। এবারও রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতের সব লাউগাছ কেটে দিয়েছে। এর ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, লাউক্ষেত কেটে দেওয়ার বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন