প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সউদী আরবের আকাশসীমা আর নিরাপদ নেই বলে একটি চরম সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে, রিয়াদের "আগ্রাসন" অব্যাহত থাকলে, বিমান সংস্থাগুলোকে সউদী আকাশসীমা দিয়ে চলাচলের সময় ঝুঁকির সম্মুখীন হতে হবে।
সোমবার হুথি নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হুথিদের সামুদ্রিক সমন্বয় সংস্থা (Maritime Coordination Body) বিভিন্ন এয়ারলাইন্সের উদ্দেশ্যে এই জরুরি বার্তা প্রচার করেছে।
সম্প্রতি ইয়েমেনে সউদী সমর্থিত সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের প্রতিক্রিয়া হিসেবে হুথিদের পক্ষ থেকে বিমান চলাচলে এ ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে হুথিদের এই হুমকি ও হুঁশিয়ারির বিষয়ে সউদী সরকারের মিডিয়া অফিসের সাথে যোগাযোগ করা হলেও, তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন