প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরে আলমাছ উদ্দিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেছেন, আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন এবং হত্যার হুমকি দিয়েছেন।
এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী নারী শুক্রবার (৯ অক্টোবর) শ্রীপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আলমাছ উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে মুঠোফোনের মাধ্যমে পরিচয়ের মাধ্যমে ওই নারীর সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত যুবক তাকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেই সময়ের ঘটনাগুলো তার মুঠোফোনে ভিডিও ধারণ করেন। সর্বশেষ গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের তালতলী এলাকায় অভিযুক্তের বাড়ির পাশে একটি নির্জন বাগানে তাকে ধর্ষণ করেন। এই সময়ও ভিডিও ধারণ করা হয়। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত যুবক তাকে হত্যার ভয় দেখান এবং গোপনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসব বিষয়ে যুবকের পরিবারের সদস্যদের জানালে তাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন