প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যালন ডি’অর জিতলে কিলিয়ান এমবাপ্পে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি আফ্রিকা মহাদেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফ্রান্সে জন্মগ্রহণ ও বেড়ে ওঠার পরও আফ্রিকার সঙ্গে তাঁর শিকড়ের সম্পর্ক কখনো ছিন্ন হয়নি, এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই তারকা।
আফ্রিকান সংস্কৃতির মধ্যে তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরে এমবাপ্পে বলেন, “আমি ফ্রান্সে জন্মেছি এবং ফ্রান্সেই সবকিছু করেছি। কিন্তু আফ্রিকান সংস্কৃতির মধ্যেই আমার বেড়ে ওঠা। নিজের শিকড়, নিজের উৎসের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করিনি। এগুলোই আমাদের মধ্যে ছোটবেলা থেকে মূল্যবোধ হিসেবে গড়ে ওঠে।”
এমবাপ্পে তাঁর সাম্প্রতিক ক্যামেরুন সফরের কথাও উল্লেখ করেন। তিনি জানান, “কিছুদিন আগে আমি আবার ক্যামেরুনে গিয়েছিলাম। ছোটবেলাতেও সেখানে যেতাম। দারুণ সময় কাটিয়েছি। আফ্রিকায় গেলেই মানুষ আমাকে খুব উষ্ণভাবে স্বাগত জানায়। আমি সবসময় তাদের ভালোবাসা অনুভব করি।”
ব্যালন ডি’অরের ভোটার আফ্রিকান প্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে এমবাপ্পে প্রথমে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এত বছর ধরে সমর্থন দেওয়ার জন্য প্রথমেই তাদের ধন্যবাদ জানাতে চাই। আফ্রিকা মহাদেশে যখনই পা রেখেছি, সবসময় মানুষের ভালোবাসা পেয়েছি।”
এমবাপ্পে জানান, তাঁর আফ্রিকান শিকড়ের কারণে যখন তাঁকে ব্যালন ডি’অরের সঙ্গে যুক্ত করা হয়, সেটি তাঁর কাছে বিশেষ আনন্দের বিষয়।
“আমার আফ্রিকান শিকড় আছে। তাই মানুষ যখন আমাকে ব্যালন ডি’অরের সঙ্গে যুক্ত করে, সেটি সবসময়ই আনন্দের। সবকিছুর জন্য তাদের ধন্যবাদ। আমি আশা করি ব্যালন ডি’অর নিয়ে ফিরতে পারব এবং কোনো না কোনোভাবে সেটি তাদের উৎসর্গ করতে পারব,” বলেন এমবাপ্পে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন