প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের একটি জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ আগস্ট) ইসলামাবাদে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নিহত ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের নাম শামসো বিবি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। নিহতের বাবা ফজল সাহেবজাদা কর্তৃক দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা রুজু করেছে।
বিবির বাবা পুলিশের কাছে জানিয়েছেন, ঘটনার দিন তার মেয়ে কাশিফ নামে এক ব্যক্তির ফোন কল পান। ফোনে তাকে বাড়ির বাইরে আসতে বলা হয়েছিল।
ফোন পাওয়ার পর বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা এবং ভাই নেয়ামতুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা গাড়িতে করে বের হওয়ার সময় একটি পেট্রল পাম্পের কাছে মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের গাড়ির দিকে গুলি ছুঁড়তে শুরু করে।
অভিযোগপত্রে উল্লেখ রয়েছে যে, একটি গুলি বিবির ঘাড়ে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিবির বাবা পুলিশের কাছে জানিয়েছেন, তার মেয়ের কাউসার এবং জাভেদ নামের দুই ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন ছিল। তার অভিযোগ, অর্থ ফেরতের দাবি নিয়ে বিবিকে হুমকি দেওয়া হয়েছিল। এ বিষয়ে পূর্বে ইসলামাবাদে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন তিনি।
নিহতের বাবার দেওয়া তথ্যে জানা যায়, বিবি তিন থেকে চার বছর ধরে টিকটক ভিডিও তৈরি করছিলেন। এই প্ল্যাটফর্মে তার প্রায় ১৩ লাখ ফলোয়ার ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন