প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারের শহীদ মিনারের সামনে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন - সাংবাদিকেরা জাতির বিবেক এবং সংবাদ পত্র জাতির দর্পণ কাজেই সাংবাদিকদের উপর হামলা ও হত্যা বাঙালি জাতি কখনো বরদাশত করবেনা। সাংবাদিক লুৎফজ্জামান আলিফকে যারা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং দ্রুত অপরাধিদের গ্রেফতার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানাই। বক্তারা সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদির, সাইদুর রহমান জিয়া ও সার্জেন্ট মো. আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মো. আল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, আজকের খবরের মধ্যনগর উপজেলা প্রতিনিধি মো. আসরাফ উদ্দিন হিল্লোল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন খোকা, সাংবাদিক শিহাব মিয়া সদস্য বাছির আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন। অন্যদিকে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদের সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরপর এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন