প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন একমত।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে এ মন্তব্য করেন।
ট্রাম্প উল্লেখ করেন, "হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা এবং ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েরই স্বার্থ রয়েছে। আমরা উভয় পক্ষই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।"
এর আগে ট্রাম্প চীনের শেনজেনে বিশেষ অবকাশকেন্দ্র কাইলিন ভিলায় পৌঁছান। সেখানে দুই নেতার বৈঠক শুরু হওয়ার খবর চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়।
বৈঠকের শুরুতে দুই নেতা একসঙ্গে ছবি তোলেন। এরপর তারা মুখোমুখি বসে আলোচনা করেন। এ সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেনজেনে অনুষ্ঠিত এপেক সম্মেলনের আয়োজনের প্রশংসা করে ট্রাম্প বলেন, "সম্মেলনটি অসাধারণ হয়েছে। এর প্রতিটি আয়োজন নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে। কিছু বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরা সম্ভব না হলেও পুরো আয়োজন ছিল প্রশংসনীয়।"
চীনে ২০১৭ সালে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে ট্রাম্প বলেন, "এরপর থেকে শি জিনপিংয়ের সঙ্গে আমার চমৎকার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে। কেউ কেউ এ সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট হলেও আমি এতে খুশি। দুই দেশের মানুষের স্বার্থেই এ বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া উচিত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন